স্কুল ড্রেস না পরায় ছাত্রকে লোহার পাইপ দিয়ে পেটালেন শিক্ষক

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১০:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১১:০৫

সাদমান সাইফ শরণ ঝিনাইদহে স্কুল ড্রেস না পরে আসায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটানোর অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার ওই ছাত্রকে পিটিয়ে আহত করে।

জানা গেছে, ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল হোসেন স্কুল ড্রেস পরে না আসায় অষ্টম শ্রেণির ছাত্র সাদমান সাইফ শরণকে লোহার পাইপ দিয়ে পেটায়। এ ঘটনার বিচার চেয়ে ছাত্রের অভিভাবকরা বিভিন্ন দফদরে লিখিত অভিযোগ করেছেন। সাদমান সাইফ শরণ ঝিনাইদহ শহরের আরাপপুর এতিমখানা মোড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী ওই ছাত্রের মা শাহেদা খাতুন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলে শ্রেণি শিক্ষক পলাশ কুমারের কাছ থেকে রবিবার ছুটি নিয়েছিল। ফর্ম জমা দেওয়ার জন্য সে ওই দিন স্কুল ড্রেস না পরে স্কুলে যায়। এ সময় সহকারী শিক্ষক কামাল হোসেন তাকে ডেকে নিয়ে লোহার পাইপ দিয়ে মারপিট করে। তার শরীরের বিভিন্ন স্থানে কালচে দাগ পড়ে গেছে। পরে প্রধান শিক্ষক আমাদের ডেকে পাঠান। সেখান থেকে শরণকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হয়।’

সহকারী শিক্ষক কামাল হোসেন অভিযুক্ত শিক্ষক কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি মিটে গেছে।’

এ ব্যাপারে ঝিনাইদহ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনীল কুমার অধিকারী বলেন, ‘আমি বিষয়টি জানার পর ওই শিক্ষককে ডেকে শিক্ষার্থীদের মারপিট না করার নির্দেশনা স্মরণ করিয়ে দিয়েছি। বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের