রাজশাহীতে ব্লক রেইড সমাপ্ত ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৮:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২০:৪৮

রাজশাহীতে ব্লক রেইড বিষয়ে পুলিশের ব্রিফিং রাজশাহী নগরীর হড়োগ্রামের পূর্ব পাড়ায় পুলিশের ব্লক রেইড (সাঁড়াশি অভিযান) সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব)  আমির জাফর এই ঘোষণা দেন। সকাল ১০টা থেকে টানা এই তল্লাশি চলে। তবে প্রায় সাড়ে আট ঘণ্টার রেইডে কিছু খুঁজে পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।

সাংবাদিকদের সামনে আমির জাফর বলেন, ‘ব্লক রেইড সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা এখানে কিছু পাইনি। এটা মূলত ছিল প্রতিরোধমূলক অভিযান। আগামীতে আবারও এ ধরনের অভিযান চালানো হতে পারে।’ তিনি জানান, রাজশাহী মহনাগর পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ও নিজ উদ্যোগেই এই অভিযান চালিয়েছে।   রাজশাহীতে ব্লক রেইড

এর আগে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘আমরা সোমবার রাতে খবর পাই এই এলাকায় জঙ্গি অথবা বড় কোনও আসামি থাকতে পারে। সে তথ্যের ভিত্তিতে এই এলাকায় ব্লক রেইড চালানো হয়।’ রাজশাহীতে ব্লক রেইড

পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের রাজশাহীর ইনচার্জ ও অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, মহানগর পুলিশের পাশাপাশি সোয়াট ও কাউন্টার টেরোরিজমের ইউনিটও এখানে কাজ করে। প্রায় শতাধিক বাড়ির বাসিন্দারা এই অভিযানের কারণে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন।

/এফএস/ 

আরও পড়ুন- 

খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে আরও ১০ হাজার হেক্টর জমির ফসল

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম