খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সেবিকার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০৬:৫৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৭:০০

বগুড়া

খাদ্যে বিষক্রিয়ায় সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সেবিকা জোবেদা খাতুন (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (২৫ এপ্রিল) বগুড়ার শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই প্রতিষ্ঠানের প্রধান সহকারী আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শজিমেক হাসপাতাল সূত্র ও সিরাজগঞ্জের সিভিল সার্জন মঞ্জুর রহমান জানান, কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় খাবার খান মো. মনিরুজ্জামান ও জোবেদা খাতুন। এরপর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। সকালে তিনজনকেই কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় বিকেলে শজিমেক হাসপাতালে আনা হয়। এখানে মেডিক্যাল বোর্ড গঠন করে তাদের চিকিৎসা দেয়া হয়।

বগুড়া বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু জানান, চিকিৎসাধীন অবস্থায় মনিরুজ্জামান এবং জোবেদা খাতুন মারা গেছেন। হেডক্লার্ক আলমগীর হোসেনের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকায় পাঠানো হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম