চুয়াডাঙ্গায় চরমপন্থী নেতার যাবজ্জীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ০৭:২৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ০৭:৩২

আদালত

নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল-পতাকা) আঞ্চলিক নেতা জুয়েল রানা ওরফে সুজাউদ্দিন ওরফে জয়বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ আদালতের বিচারক মো. রোকনুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। একই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বেলাল হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জুয়েল রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

অ্যাডভোকেট বেলাল হোসেন জানান, ২০০৯ সালের ৭ নভেম্বর রাতে জেলার সদর উপজেলার আলোকদিয়া বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির পেছন থেকে একটি সাটারগানসহ ধরা পড়ে জয়বাবু। এরপর সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জুয়েল রানাকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে এসআই সেকেন্দার আলী আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। মামলায় মোট ৬ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম