জামালপুরে পুলিশের বিশেষ অভিযানের শেষদিনে গ্রেফতার ৮২

জামালপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১৮:৪০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৮:৪৭

জামালপুর

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানের ৭ম দিনে ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জেলার সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার (২১ এপ্রিল) সকাল থেকে শুরু হয় পুলিশের এই বিশেষ অভিযান। এর মধ্যে ৭ম দিন বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ৮২ জনকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার ইউনুস আলী মিয়া জানান, সদর উপজেলা থেকে ২২ জন, মেলান্দহ উপজেলা থেকে ১৪ জন, দেওয়ানগঞ্জ উপজেলা থেকে ১৪ জন, ইসলামপুর উপজেলা থেকে ৬জন, মাদারগঞ্জ উপজেলা থেকে ৭জন, সরিষাবাড়ী উপজেলা থেকে ১২ জন এবং বকশীগঞ্জ উপজেলা থেকে ৭জন আসামি গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে ২৪ গ্রাম হিরোইন, এক কেজি ৯২৫ গ্রাম গাঁজা, ৭৫ পিস ইয়াবা ও ৩ লিটার দেশি মদ। আজই (শুক্রবার) এ অভিযানের শেষদিন ছিল বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান