আশুগঞ্জে আ.লীগের সম্মেলনকে ঘিরে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১৯:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:২৩

১৪৪ ধারা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে ইউনিয়ন আওয়ামী লীগের ডাকা সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত লালপুর এস কে দাস উচ্চ বিদ্যালয় মাঠ ও এর আশপাশের এলাকা ১৪৪ ধারার আওতায় থাকবে। আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আজ (শুক্রবার) দুপুর ৩টার দিকে এস কে দাস উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন ডাকেন বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ও তার পক্ষের লোকজন। স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা এ সম্মেলনের বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, আওয়ামী লীগে আবুল খায়েরের কোনও পদ নেই। তাই তিনি এই সম্মেলন ডাকতে পারেন না। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। সেজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের