হাওর উন্নয়নে পাঁচ দাবি বিশেষজ্ঞদের

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ২২:১০আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:১৯

হাওরবিষয়ক সেমিনারে বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ (ছবি- বাংলা ট্রিবিউন)

হাওরাঞ্চলের দুর্যোগ মোকাবেলায় হাওরবিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন, প্রশাসনিক হেডকোয়ার্টার স্থাপনসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন বিশেষজ্ঞরা। শুক্রবার (২৮ এপ্রিল) কিশোরগঞ্জ আইনজীবী সমিতি মিলনায়তনে হাওর রক্ষায় অনুষ্ঠিত সেমিনারে এসব দাবি তোলা হয়। জেলা গণতন্ত্রী পার্টি এ সেমিনারের আয়োজন করে।

কিশোরগঞ্জের বেশিরভাগ হাওর এখন পানির নিচে। আগাম বন্যায় তলিয়ে গেছে হাজার কোটি টাকার ফসল। হাওরপাড়ে এখন কৃষকের হাহাকার। এ পরিস্থিতিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয় এই হাওরবিষয়ক সেমিনার।

সেমিনারে উত্থাপন করা অন্য তিন দাবি হলো- নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা, হাওরের পানি প্রবাহ বাধা সৃষ্টি হয় এমন সড়ক তৈরি না করে উড়াল সেতুর আদলে সড়ক নির্মাণ এবং হাওরের উন্নয়নে একটি কৌশলপত্র তৈরি করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ।

সেমিনারে হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক ড. হালিম দাদ খান হাওরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।

জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহামুদুর রহমান বাবু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন- জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান।

/এমএ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম