সব নারী সাধু না: রিচা

বিনোদন ডেস্ক
০৬ মে ২০২৪, ১৭:৫৪আপডেট : ০৬ মে ২০২৪, ২১:১২

নারীবাদী ও স্পষ্টভাষী হিসেবে বলিউডে পরিচিতি রয়েছে রিচা চাড্ডার। পর্দার অভিনয়ে যেমন তাক লাগিয়ে দেন, তেমনি বাস্তব জীবনেও সোজা-সাপ্টা কথা বলতে ছাড় দেন না কখনও। এমনকি উচিত ক্ষেত্রে নারীদের বিপক্ষেও ক্ষোভ ঝাড়েন তিনি।

গেলো সপ্তাহে দিয়া মির্জার বাড়িতে এক আড্ডায় হাজির হয়েছিলেন রিচা। যেখানে আরও ছিলেন শাবানা আজমি, ঊর্মিলা মাতণ্ডকর, কঙ্কনা সেন শর্মা, দিব্যা দত্তর মতো অভিনেত্রীরা। সেই আড্ডায় রিচার দিকে ইশারা করে সবাই একটি ছবি তুলেছেন। ওই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট দিয়ে দিয়া মির্জা লিখেছিলেন, ‘আমি তোমার বিজয় দেখতে চাই’।

সেই কথার সূত্র ধরেই রিচার কাছে নারীদের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাওয়া হয়। জবাবে নিউজ১৮-কে তিনি বলেন, ‘যদি কোনও নারী ক্ষতিকর হয়, মনোযোগ পাওয়ার জন্য সবাইকে অহেতুক অপদস্থ করে, তাহলে তার বিজয় মোটেও আমার বিজয় না। সকলের অগ্রগতিকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সেটা কি সবসময় ঘটে? না।’

দিয়া মির্জার বাড়ির সেই আড্ডা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ক্ষোভ প্রকাশ করে রিচা বলেন, ‘সব নারী সাধু, এটা আমি মনে করি না। আমি এমন কিছু নারী প্রযোজক পেয়েছি, যারা আমাকে চেকের মাধ্যমে পারিশ্রমিক দিয়েছে, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেছে! অথচ তারা সোশ্যাল মিডিয়ায় নারীবাদী সাজার ভান করে!’

শুধু তাই নয়, নারী হয়ে নারীর ক্ষতি চাওয়া সহশিল্পীও দেখেছেন রিচা। তার ভাষ্য, ‘আমি কিছু টক্সিক সহ-শিল্পী পেয়েছি, যারা শুটিংয়ে আমার সঙ্গে নানাভাবে বৈষম্য করেছে। সিস্টারহুড অবশ্যই আছে। যখন এটা আপনি নিজে গড়ে তোলেন, সাজিয়ে নেন এবং এর যত্ন নেন, তখন এটা সত্য। কিন্তু এটা তো একা একা গড়ে তোলা সম্ভব না।’

রিচা চাড্ডা এই মুহূর্তে আলোচনায় রয়েছেন সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’র সুবাদে। এতে তিনি বোল্ড চরিত্রে অভিনয় করে তাক লাগিয়েছেন। সঞ্জয়লীলা বানসালি নির্মিত এই সিরিজে আরও আছেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, সানজিদা শেখ, শারমিন সেগাল প্রমুখ। সিরিজটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। ‘হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে রিচা

/কেআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প