বেওয়ারিশ হিসেবেই শিবনগরের চার জঙ্গির লাশ দাফন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৭, ১০:৩১আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১০:৩৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কবরস্থানে দাফন করা হয়েছে শিবনগরের চার জঙ্গির লাশ (ছবি- বাংলা ট্রিবিউন)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শিবনগর এলাকার জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির লাশ দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) রাত আড়াইটার দিকে শহরের পৌরসভা কবরস্থানে তাদের দাফন করা হয়। চার জঙ্গিকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জঙ্গি আবু আলীর লাশ শুক্রবার রাতে তার চাচা ইয়াসিন আলীর কাছে হস্তান্তর করা হয়। তবে আবুর নিজ পরিবারের কেউ লাশ গ্রহণ না করায় রাতে আবারও তা ফেরত নেয় পুলিশ। পরে চার জনকেই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।

তিনি আরও জানান, লাশ দাফনের সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সফিকুল ইসলাম জানান, এখনও ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

শুক্রবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে চার জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়।

প্রসঙ্গত, জঙ্গি আস্তানা সন্দেহে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার ওই বাড়িটি বুধবার (২৬ এপ্রিল) ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পরে ঢাকা থেকে সোয়াট টিম সেখানে গিয়ে অভিযান শুরু করে। পরদিন বৃহস্পতিবারও অভিযান চলে। এতে চার জঙ্গি নিহত হয়। এ ঘটনায় বৃহস্পতিার বিকাল ওই বাড়ি থেকে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া ও মেয়ে মেয়ে সাজিদাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিন মাসের অন্তঃসত্ত্বা সুমাইয়ার পায়ে গুলি লাগায় রাতে তাকে জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম