ফুলছড়িতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
০১ মে ২০১৭, ০৯:১৯আপডেট : ০১ মে ২০১৭, ০৯:১৯

পিটিয়ে হত্যা গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌতুকের দাবিতে স্বামী বাবুল মিয়ার বিরুদ্ধে স্ত্রী রুবি বেগমকে (২৮) গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বাবলু ওই গ্রামের আলী আজমের ছেলে। রবিবার সন্ধ্যায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মশামারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত আটবছর আগে বাবলু মিয়ার সঙ্গে একই উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের আব্দুর রহিমের মেয়ে রুবির বিয়ে হয়। গত ২ বছর ধরে যৌতুকের দাবিতে বাবলু মিয়া রুবি বেগমকে শারিরীকভাবে নির্যাতন করত। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রুবিকে স্বামী বাবলু মিয়া বেধরক পিটিয়ে আহত করে। পরে রুবিকে গলাটিপে হত্যা করে।

রুবি বেগমের বাবা আব্দুর রহিম অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে রুবির স্বামী যৌতুকের টাকা দাবি করে আসছিল। টাকা দিতে না পারায় রুবিকে তার স্বামী শারীরিক নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে তাকে মারপিট করে এবং এক পর্যায়ে বিকেলে রুবির মৃত্যু হয়।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, ‘রুবি বেগমের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম