সুনামগঞ্জে ঝড়ে দুই হাজার কাঁচা বাড়ি বিধ্বস্ত, ত্রাণবাহী নৌকাডুবি

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ মে ২০১৭, ১০:৩৬আপডেট : ০১ মে ২০১৭, ১০:৪৬

সুনামগঞ্জ সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে দুই হাজারের বেশি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত। এছাড়া পৌর এলাকার মল্লিকপুর খাদ্য গুদামঘাটে ত্রাণবাহী নৌকা ডুবে ৩৬০ বস্তা ভিজিএফর চাল নষ্ট হয়ে গেছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ের পর থেকে সারাজেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন আছে।

জানা গেছে, ঝড়ে সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে সুনামগঞ্জ পৌর এলাকার নতুনপাড়া, হাসাননগর, কালিপুর, লালপুর, সোনাপুর, মল্লিকপুরসহ নয়টি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মল্লিকপুর খাদ্যগুদাম থেকে রঙ্গারচর ইউনিয়নে নেওয়ার জন্য ভিজিএফর চাল নৌকায় তোলা হচ্ছিল। এ সময় ঝড়ে ত্রাণবাহী নৌকাটি ডুবে যায়। তবে নৌকার মাঝিদের স্থানীয়রা উদ্ধার করে।

রঙ্গারচর ইউনিয়ন পরিষদের সচিব সজিব কান্তি দাস বরেন, ‘নৌকা ডুবে যাওয়ায় ত্রাণ বিতরণ করা সম্ভব হচ্ছে না।’

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহায়তা দেওয়া হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম