ইবি শিক্ষার্থীর অনন্য আবিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ মে ২০১৭, ০৭:০৮আপডেট : ০২ মে ২০১৭, ০৭:০৯

ইবি শিক্ষার্থীর অনন্য আবিষ্কার ইনটেলিজেন্ট স্মার্ট অ্যান্ড ভার্সেটাইল হোম সিকিউরিটি সিস্টেম-নামের অনন্য এক যন্ত্র আবিষ্কার করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়াজ মোস্তাকিম। এর বাউন্ডারি লাইনে একটা কি-প্যাড আনলক সিকিউরিটি গেট সিস্টেম আছে। এটি কি-প্যাড এর মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে। এর সামনে একটা ডিসপ্লে আছে এবং ইনডিকেটর লাইট আছে। দরজার সামনে কোনও ব্যাক্তি আসলে সেন্সর এর মাধ্যমে অটো ক্যামেরা অন হবে। বাড়ির মালিক ভেতর থেকে সবকিছু দেখতে পাবেন। ইচ্ছা অনুযায়ী তিনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন-এর মাধ্যমে ওই ব্যাক্তিকে প্রবেশের অনুমতি দিতে পারেন; কিংবা অনুমতি নাও দিতে পারেন।

নিয়াজ মোস্তাকিম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের একজন ছাত্র। রবিবার দুপুর ১টায় এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের কাছে এ আবিষ্কারের বিষয়টি উপস্থাপন করেন।

নিয়াজ মোস্তাকিম দীর্ঘ দুই বছর ধরে বিভাগীয় অ্যাসোসিয়েট প্রফেসর মো. খালিদ হোসেন জুয়েল ও প্রফেসর মো. খলিলুর রহমানের তত্ত্বাবধনে ‘ইনটেলিজেন্ট স্মার্ট অ্যান্ড ভার্সেটাইল হোম সিকিউরিটি সিস্টেম’ আবিষ্কার করেন।

সংবাদ সম্মেলনে মোস্তাকিম বলেন, এই সিকিউরিটি সিস্টেমে এসএমএসের মাধ্যমে নিয়ন্ত্রণকৃত লকার রয়েছে। এটি মেসেজ দিয়ে চালু ও বন্ধ করা যায়। এর সামনে কেউ আসলে আই সেন্সরের মাধ্যমে তার ছবি ফেসবুকে পোস্ট করবে এবং মালিক তাকে শনাক্ত করতে পারবে। এছাড়া রয়েছে ওয়াইফাই মডিউল এবং বায়ুর চাপ পরিমাপের জন্য বায়োমেট্রিক পেশার সেন্সর। মোস্তাকিম অনার্সে ১ম শ্রেণিতে ১ম এবং মাস্টার্সেও একই ফল করবে বলে আশা বিভাগের শিক্ষকদের। প্রজেক্টটি তৈরি করতে তার প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে।

মোস্তাকিম নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে ২০০৯-১০ সালে অনার্স এবং ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শিক্ষার্থী। এ পদ্ধতিটি বাড়ি ও অফিসসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাবহার করা যাবে বলে দাবি মোস্তাকিমের।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম