চট্টগ্রামে ১৪২ বস্তা কচ্ছপের শুকনো খোলস ধ্বংস

চট্টগ্রাম ব্যুরো
০৩ মে ২০১৭, ০০:৩১আপডেট : ০৩ মে ২০১৭, ০০:৪১

চট্টগ্রাম

চট্টগ্রামে অবৈধভাবে সংরক্ষণ করার দায়ে জব্ধ করা ১৪২ বস্তা কচ্ছপের শুকনো খোলস ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (২ মে) দুপুরে খোলস ধ্বংস করা হয়। চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা এসএম গোলাম মওলার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে নগরীর দক্ষিণ খুলশি এলাকার এক নম্বর সড়কের হকস ভিউ ২০/এ ইস্পাহানী পার্ক বাড়িতে অভিযান চালিয়ে কচ্ছপের চার হাজার কেজি ওজনের ১৪২ বস্তা শুকনো খোলস জব্ধ করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আরাফাত হোসেনের উপস্থিতে তা ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২৯ ধারা মোতাবেক মিঠা ও সামুদ্রিক পানির কাছিম ও কচ্ছপ ভক্ষণ ও খোলস বা ট্রপি পাচার আইনত দণ্ডনীয় অপরাধ। ওই আইনের আলোকে আদালতের নির্দেশের পর খোলস ধ্বংসের পদক্ষেপ নেওয়া হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান