ফরিদপুরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

ফরিদপুর প্রতিনিধি
০৩ মে ২০১৭, ০১:৪৪আপডেট : ০৩ মে ২০১৭, ০১:৫২

আটক

ফরিদপুরের জাহাপুর বাজারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ মে) দিনগত রাত একটার দিকে তাদের আটক করা হয়। এসময় একটি বন্দুক, তিনটি তাজা ককটেল এবং ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ মে) দুপুরে জেলার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, গোপনে খবর আসে, একদল দুর্বৃত্ত জাহাপুর বাজারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর মধুখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নিজাম (৩০), শহিদ মাতুব্বর (৪০), হাবিবুল্লাহ শেখ ওরফে হাবিল (৩৪), মনিরুল ইসলাম (৩৫) এবং অজ্ঞাত অপর একজনকে আটক করে। আটককৃতদের সবার বাড়িই নগরকান্দা ও বোয়ালমারী উপজেলায়। এরা বিভিন্ন স্থানে একাধিক ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এসএমএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম