সাংবাদিক শিমুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শাহজাদপুরে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০১৭, ০৪:২৯আপডেট : ০৩ মে ২০১৭, ০৫:০৪

সাংবাদিক শিমুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে শাহজাদপুরে সাংবাদিকদের বিক্ষোভ মিছিল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (২ মে) সকালে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় তারা অবিলম্বে শিমুল হত্যা মামলার চার্জশিট দ্রুত দাখিলসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার কাজ স্থানান্তরের দাবি জানান।
মঙ্গলবার সকাল ১১টায় শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুরে শুরু হয় এই মানবন্ধন। এসময় শাহজাদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি বিমল কুমার কুণ্ডুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফি, দৈনিক সমকালের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম খান রানা, যমুনা টিভির জেলা প্রতিনিধি গোলাম মোস্তফা লিটন প্রমুখ। আলোচনা শেষে উপস্থিত সাংবাদিক ও সাংস্কৃতিক জোটের কর্মীরা মনিরামপুর বাজার থেকে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি উপজেলা চত্বর হয়ে শাহজাদপুর প্রেসক্লাবে শেষ হয়।
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছবি তুলতে গিয়ে গুলিবিদ্ধ হন দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন বগুড়া থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এদিন সন্ধ্যায় খবরটি জেনে মুর্ছা যান তার নানী। পরে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেয়র মিরু, তার ভাই মিন্টুসহ নাম উল্লেখ করে ১৮ জন এবং অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন। এছাড়া, ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে মারধরের ঘটনায় চাচা এরশাদ আলীও প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। ৫ ফেব্রুয়ারি রাতে মিরুকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তার দুই সহোদর মিন্টু ও পিন্টুকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-

লালমনিরহাটে খোলা আকাশের নিচে পরীক্ষা দিচ্ছে দুই হাজার শিক্ষার্থী

‘নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকরা দু’বছরের আগে বদলি হতে পারবেন না’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম