গাজীপুরে বাবা-মেয়ের অস্বাভাবিক মৃত্যু: আরেক আসামি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১২:০৬আপডেট : ০৩ মে ২০১৭, ১২:১৬

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পালিত মেয়েসহ এক বাবার ‘আত্মহত্যা’র ঘটনায় দায়ের করা মামলায় ছয় নম্বর আসামি মো. শহীদকে গ্রেফতার করেছে পুলিশ। শহীদ শ্রীপুর উপজেলার ঘুসিঙ্গা ইউনিয়নের কর্নপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

বুধবার ভোর সাড়ে তিনটার দিকে কাপাসিয়া উপজেলার বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার এসআই মো. কায়সার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার শহীদ মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ট সহযোগী।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল সকাল ৯টার দিকে শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যালের কাছে বাবা ও মেয়ের লাশ পাওয়া যায়। শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্নপুর (সিটপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হযরত আলী (৪৫) ও তার পালিত কন্যা আয়েশা আক্তারের (৮) লাশ উদ্ধার করে পুলিশ। আয়েশা আক্তার শ্রীপুরের হেরা পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, শিশুটির শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বিচার না পেয়ে তাকে নিয়ে তার বাবা আত্মহত্যা করেছে। হালিমা আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিবেশী ফারুক ও মেম্বার আবুল হোসেনের বিরুদ্ধে।

হালিমার দাবি, ৮ বছর বয়সী আয়েশাকে মাঝেমধ্যে ফজলুল হকের ছেলে ৩০ বছরের ফারুক সাইকেলে চড়াতেন। এর মধ্যে একদিন মেয়েটিকে যৌন নির্যাতনের চেষ্টা করেন তিনি। প্রায় দুই মাস আগের এ ঘটনার বিচারের দায়িত্ব নেন স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন। কিন্তু ফারুকের কাছ থেকে ২০০ টাকা নিয়ে কোনও মীমাংসা ছাড়াই তিনি বিষয়টি ধামাচাপা দেন। ফারুকের বিরুদ্ধে ৪০ হাজার টাকা দামের একটি গরু চুরি এবং বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগও তুলেছেন হালিমা।

আয়েশাকে নির্যাতন করায় ফারুকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিলেন বলেও জানান হালিমা।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম