মংলায় জাহাজ থেকে তুর্কি নাগরিকের লাশ উদ্ধার

মংলা প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৭:২৩আপডেট : ০৩ মে ২০১৭, ২১:১৬

মংলা বন্দর মংলা বন্দরে অবস্থানরত তুরস্কের পতাকাবাহী একটি জাহাজ থেকে সাকির (৫৭) নামে সেদেশের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বন্দরের হারবাড়িয়া এলাকায় অবস্থানরত তুর্কি পতাকাবাহী এমভি বলবান জাহাজে লাশ রয়েছে খবর পেয়ে পুলিশের একটি দল সেখান যায়। পরে সেখান থেকে হাতের কব্জি কাটা অবস্থায় তুর্কি নাগরিক সাকিরের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। নিহত তুর্কি নাগরিকের পাসপোর্ট

বন্দরের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, বুধবার (৩ মে) সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের ক্যাপ্টেনের মাধ্যমে খবরটি প্রথমে জানতে পারেন। ক্যাপ্টেন তাকে বলেন, ইঞ্জিন রুমের নাবিক ছকিরকে ভোর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে অনেক খোঁজাখুঁজির পর তার রুমের ভেতর মৃতদেহ পাওয়া যায়। পরে পুলিশে খবর দেওয়া হয়।

বন্দর চেয়ারম্যান কমোডর ফারুক হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, তারা বিষয়টি তাদের দূতাবাসে জানিয়েছেন।

/এফএস/এমএ/

আরও পড়ুন- 

‘ঈদের খুশির চেয়েও বেশি কিছু পেয়েছি প্রধানমন্ত্রীর কাছ থেকে’

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম