জামালপুরে অস্ত্র ও গুলিসহ এক ডাকাত গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
০৩ মে ২০১৭, ১৯:০৩আপডেট : ০৩ মে ২০১৭, ১৯:১৩

গ্রেফতার

জামালপুরের ইসলাপুর উপজেলার দুর্গম চরে অভিযান চালিয়ে এমদাদ বেপারী (৪২) নামে এক ডাকাতকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার বেলগাছা ইউনিয়নের প্রজাপতির চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ডাকাত দলের ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারার খবর পেয়ে ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সুফিয়ানের নেতৃত্বে পুলিশের একটি দল প্রজপতির চর এলাকায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও এমদাদ ধরা পড়ে। তার দেহ তল্লাশি করে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

ওসি দ্বীন-ই আলম বলেন, আটক এমদাদ গরু ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম