চবি ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

চট্টগ্রাম ব্যুরো
০৫ মে ২০১৭, ০১:০৫আপডেট : ০৫ মে ২০১৭, ০১:৩৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের কার্যক্রম সাময়িক স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (৪ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন শাহজাদা বলেন, ‘চবি শাখা ছাত্রলীগ কমিটির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সংগঠনটির নেতাকর্মীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’

চবি ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

উল্লেখ্য, আজ (বৃহস্পতিবার) দুপুরে চবির রেলস্টেশনে কথাকাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর অনুসারীরা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের এক কর্মীকে মারধর করে। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৭জন আহত হয়। এ ঘটনার পরপরই কেন্দ্রীয় ছাত্রলীগ এ নির্দেশ দেয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম