রাজশাহীতে ‘ছেলের লাঠির আঘাতে’ মায়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৫ মে ২০১৭, ০৩:৩৮আপডেট : ০৫ মে ২০১৭, ০৩:৪৪

রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে শিরিন বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, বুদ্ধিপ্রতিবন্ধী ছেলের লাঠির আঘাতে ওই মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলের বাবা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানও আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফরিদপুর এলাকায় এ ঘটনা ঘটে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী বানী ইসরাইল (৩৫) হঠাৎ করে তার বাবা-মাকে লাঠি দিয়ে মারতে শুরু করে। এতে শিরিন বেগম ঘটনাস্থলেই মারা যান। এসময় হাবিবুর রহমান স্ত্রীকে বাঁচাতে গিয়ে আহত হন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

ওসি হিপজুর আলম মুন্সি বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আর বানী ইসরাইলকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম