র‌্যাব সদস্য হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

বরিশাল প্রতিনিধি
০৫ মে ২০১৭, ০৭:২৩আপডেট : ০৫ মে ২০১৭, ০৭:৩১

আদালত

বরিশালে র‌্যাব সদস্য অমল চন্দ্র ঘরামীকে হত্যার দায়ে এক দম্পত্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা, আনাদায়ে আরও ২ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) জেলার বিশেষ ট্রাইব্যুনালের (জননিরাপত্তা ও অপরাধ দমন ট্রাইব্যুনাল) বিচারক মো. রফিকুল ইসলাম ১৯ জনের স্বাক্ষ্য নিয়ে আসামিদের উপস্থিতিতে  এ আদেশ দেন। একই আদালতের বেঞ্চ সহকারী আজগর হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের বিমল ঘরামী ও তার স্ত্রী মনিকা ঘরামী।

মামলার নথির বরাত দিয়ে বেঞ্চ সহকারী আজগর হোসেন জানান, ২০১১ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে র‌্যাব সদস্য অমল ঘরামী ছুটিতে বাড়িতে আসেন। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে ১১ এপ্রিল রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে অমলকে বিষ খাইয়ে হত্যা করেন বিমল ও মনিকা ঘরামী। এ ঘটনায় নিহত অমল চন্দ্রের স্ত্রী দিপালী দত্ত বাদী হয়ে ২৪ এপ্রিল হত্যা মামলা দায়ের করেন। সিআইডির পরিদর্শক মো. মাসুদুর রহমান তদন্ত করে ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম