মোবাইল সেটের আইএমই নম্বর পরিবর্তনের দায়ে গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো
০৫ মে ২০১৭, ২১:০৮আপডেট : ০৫ মে ২০১৭, ২১:০৮

মোবাইল সেটের আইএমই নম্বর পরিবর্তনের দায়ে গ্রেফতার ২ মোবাইল সেটের আইএমই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারের সিডিএ মার্কেট থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৪ মে) রাতে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএফএম হুমায়ন কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাদের ধরেছে।
গ্রেফতারকৃতরা হলো— মোহাম্মদ রফিক (৩৪) ও তার সহকারী নুরুন্নবী লিটন (২৮)। রফিক ওই মার্কেটের ‘ন্যাশনাল মোবাইল টেকনোলজি’ নামের একটি দোকানের মালিক। তাদের কাছ থেকে আইএমই নম্বর বদলে ফেলার বিভিন্ন সফটওয়্যার এবং সেগুলো ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএফএম হুমায়ন কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রফিক ও লিটন দীর্ঘদিন ধরে মোবাইল সেটের আইএমই নম্বর পরিবর্তন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের ধরেছি। দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’
রফিক ও লিটনের সঙ্গে বিশাল একটি চক্র জড়িত উল্লেখ করে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘এই প্রযুক্তি জঙ্গি সংশ্লিষ্ট কাজে তারা ব্যবহার করেছে কিনা, আমরা এখনও নিশ্চিত নই। উভয়কে রিমান্ডে আনলে এ প্রসঙ্গে বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পরিচিত লোক ছাড়া তারা অন্য কারও কাজ করতো না।’
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মোবাইল সেটগুলো রিয়াজ উদ্দিন বাজারে বেচাকেনা হয়। দোকানদাররা তাদের কাছ থেকে সেগুলোর আইএমই নম্বর পরিবর্তন করিয়ে নেন। ক্রেতারা যেন সেটগুলো কিনে বিপদে না পড়ে সেজন্য আগেই আইএমই নম্বর পরিবর্তন করা হয়ে থাকে।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম