ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৬ মে ২০১৭, ১৬:৫৫

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কাঞ্চন রবিদাস (২৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন। শনিবার (৬ মে) দুপুরে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত কাঞ্চন রবিদাস উপজেলার লাল চান চা বাগান এলাকার লক্ষিন্দর রবিদাসের পুত্র। তিনি খাদে পড়ে যাওয়া ট্রাকের হেলপার বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ২৫ জনের মধ্যে শহীদ মিয়া (৫০), শামীম মিয়া (১৮), শফিক মিয়া (৩৫), লাকী আক্তার (১৬), সালমান মিয়া (২৫), রহিমা বেগম (৩০), রাজিব মিয়া (৪০), লাল বানু (৪০), ফুলমতি বেগম (৩৫) ও শাকিব মিয়ার (১০) অবস্থা গুরুতর বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকরা। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, চা-পাতাভর্তি ট্রাক লাল চান চা বাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে কাঞ্চন রবিদাস ঘটনাস্থলেই মারা যান।

ওসি আজমিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম