পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র নাসির

চট্টগ্রাম ব্যুরো
০৬ মে ২০১৭, ২২:২২আপডেট : ০৬ মে ২০১৭, ২২:৩৭

চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন (ফাইল ছবি)

সবুজ ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। মেয়র হিসেবে শপথ গ্রহণের ২য় বর্ষপূর্তিতে শনিবার (৬ মে) সন্ধ্যায় গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তিনি এ সহযোগিতা চান।

বিবৃতিতে নগরবাসীর উদ্দেশ্যে আ জ ম নাছির বলেন, ‘নানামুখী জটিলতা ও অব্যবস্থাপনা অতিক্রম করে নগরীকে নৈসর্গিক ও দৃষ্টিনন্দন করার প্রত্যয়ে বিলবোর্ড অপসারণ এবং ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু করেছি। জামালখান, উত্তর কাট্টলী ওয়ার্ড এবং এয়ারপোর্ট রোড এলাকাকে প্রথম পর্যায়ে বিউটিফিকেসন কার্যক্রমের আওতায় এনে পুরো চট্টগ্রামকে সবুজ এবং পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরের কাজ শুরু হয়েছে।’

মেয়র আরও বলেন, ‘আগামী ৩ বছরের মধ্যে শতভাগ উন্নয়ন করে চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৭১৮ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণসহ জাইকার অধীনে ৩২৪ কোটি টাকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পথে। আশা করছি, মেয়াদের মধ্যে নগরবাসীর সার্বিক সেবা নিশ্চিত করতে সক্ষম হবো।

বিবৃতিতে বলা হয়, ‘২০১৫ সালের ২৮ এপ্রিল নির্বাচনের পর ৩০ এপ্রিল নির্বাচনি গেজেট প্রকাশিত হয়। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা’র দুই মেয়রের সঙ্গে তাকেও শপথ বাক্য পাঠ করান। শপথের এ দিনে আল্লাহর রহমত ও নগরবাসীর সহযোগিতা কামনা করছি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম