শ্রীপুরে ১৪ দফা দাবিতে শ্রমিক বিক্ষোভ, আহত ৮

গাজীপুর প্রতিনিধি
০৭ মে ২০১৭, ০৪:১৪আপডেট : ০৭ মে ২০১৭, ০৪:১৫
image

গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে অনুকুল কর্ম পরিবেশ, পিস রেট, উৎপাদন রেট ও বোনাস বাড়ানোসহ ১৪ দফা দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। বিক্ষোভে অন্তত ৮ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।

শনিবার সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত কর্মকর্তাদের অবরুদ্ধ করে শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকার ক্রিস্টাল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ প্রাইভেট লিমিটেডে (সোয়েটার কারখানা) বিক্ষোভের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ঊর্ধ্বতন নির্বাহী রকিবুল ইসলাম (৪০), সোহেল আহমেদ (৩৫), উপ-উৎপাদন ব্যবস্থাপক সৈয়দ কবির (৪০), উৎপাদন ইনচার্জ মোখলেছুর রাহমান, কেট অফিসার আবুসাঈদ (২৮), সুপারভাইজার জহিরুল হক (৩২), কোয়ালিটি সুপারভাইজার রোকনুজ্জামান(৩২) ইসমাইল (৩০), আজিজুর রহমান (৩৩) প্রমুখ।

আহতদের মাওনা চৌরাস্তা একে মোমরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওইসব দাবীতে শনিবার সকাল আটটা থেকে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানা চত্বরে সমবেত হতে থাকে। সকাল ৯টার দিকে তারা ভেতর থেকে কারখানার মূল ভবন আটকিয়ে ভবনের সামনে অবস্থান নেয়। এসময় কারখানার কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম জানান, ১৪ দফা দাবি আদায়ের জন্য শ্রমিকেরা সকাল থেকে বিকেল পর্যন্ত বিক্ষোভ করেছে। এসময় তারা মূল ফটক বন্ধ রেখে কারখানার ভেতরেই শান্তিপূর্ণ বিক্ষোভ করে। কোনো পুলিশ বা গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়নি তারা। দাবি রবিবার কারখানা ব্যবস্থাপকদের সাথে শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের আশ^াসে বিকেল তিনটার দিকে বিক্ষোভকারীরা বেরিয়ে যায়। এসময় কারখানার বেশ কয়েকজন কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। বিক্ষোভের মুখে কারখানাটি শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জোবায়ের ওয়াহিদ বলেন, হাসপাতালে ওই কারখানার ৮জন কর্মকর্তা-কর্মচারী চিকিৎসা নিয়েছেন। জখম হলেও কেউ গুরুতর আহত নন।

কারখানার প্রশাসন ব্যবস্থাপক (এডমিন ম্যনেজার) পারভেজ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজী হননি।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক