সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১০:২৮আপডেট : ০৭ মে ২০১৭, ১০:৩৬

লালমনিরহাট লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত থেকে রসুল মিয়া ওরফে চল্টু (৩০) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রসুল মিয়া ওরফে চল্টু কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট (সেবকদাস) এলাকার হযরত আলীর ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্ত এলাকার মেইন পিলার ৯১৫ নম্বরের ৫ নম্বর সাবপিলার এলাকা দিয়ে রসুল মিয়াসহ কয়েকজন গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশ করে। পরে জলপাইগুড়ি ফালাকাটা সেক্টরের ১০০-বিএসএফ ব্যাটালিয়নের দক্ষিণ চামটা ক্যাম্পের একটি টহল দল গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে ভারতে অনু্প্রবেশকারীরা সটকে পড়লেও বিএসএফের হাতে আটক হন রসুল মিয়া ওরফে চল্টু। তাকে বিএসএফ বেদম মারপিট করেছে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলেও সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটায়িনের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ইতোমধ্যে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম