বাল্যবিবাহ আইনের বিশেষ বিধান বাতিলের দাবি

চট্টগ্রাম ব্যুরো
০৭ মে ২০১৭, ২১:৫২আপডেট : ০৭ মে ২০১৭, ২২:০৩

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ‘বিশেষ বিধান’ বাতিলের দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম শাখার পথসভা

বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ এর ‘বিশেষ বিধান’ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম শাখা। রবিবার (৭ মে) নগরীর নিউ মার্কেট চত্বরে আয়োজিত পথসভা থেকে এ দাবি জানানো হয়।

পথসভায় বক্তারা বলেন, ‘সরকার বিশেষ শর্ত যুক্ত করে যে আইন পাশ করেছে তা সংবিধানের মৌলিক অধিকারের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। শিশু অধিকার সনদ ও সিডও সনদের লংঘন। একইসঙ্গে এই আইন জাতীয় শিশুনীতি-২০১১ ও শিশু আইন-২০১৩ এর লংঘন। এই আইন বাতিল করা উচিত।’

বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আসমা আক্তারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক পূরবী চক্রবর্তী ও নারী নেত্রী জান্নাতুল ফেরদৌস পপি।

বক্তারা বলেন, ‘সকল আইন ও বিধি-বিধানে শিশু বলতে ১৮ বছরের নিচের যে কোন মানব সন্তানকে বুঝানো হয়েছে। অথচ ১৯ ধারা অনুসারে ‘সর্বোত্তম স্বার্থে’, ‘আদালতের নির্দেশে’ এবং ‘মা-বাবার সম্মতিতে’ যে কোনও অপ্রাপ্তবয়স্কের বিয়ে হতে পারবে। আর ‘অপ্রাপ্তবয়স্কের’ বিয়ে মানে শিশু বিয়ে, যা মানবাধিকারের চরম লংঘন। আমরা এই বিধান বাতিলের দাবি জানাই।’

সভা শেষে পথচারীদের কাছ থেকে ‘বিশেষ বিধান’ বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম