সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাধ্য হবে আওয়ামী লীগ: আব্দুল্লাহ আল নোমান

জামালপুর প্রতিনিধি
০৮ মে ২০১৭, ১৮:০১আপডেট : ০৮ মে ২০১৭, ১৮:০৫

জামালপুর জেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল নোমান

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ‘জোর করে পৃথিবীর কোনও দেশের সরকারই বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আওয়ামী লীগও পারবে না। সুষ্ঠু নির্বাচন দিতে তারা বাধ্য হবে।’

সোমবার (৮ মে) দুপুরে জামালপুর জেলা বিএনপির এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ব্যালটে বিশ্বাসী; বুলেটে নয়। এর জন্য আমরা আন্দোলন করছি। এই আন্দোলনে নেতা-কর্মীদেরও ঐক্যবদ্ধ হয়ে অংশ নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। বিরোধী নেতাকর্মীদের ওপর তাদের নির্যাতন এখন গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেছে। তারা হত্যা, গুম, লুটপাট করেছে বলেই ক্ষমতা হারালে কর্মীদের পালানোর পথ থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।’

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, এসএম আব্দুল হালিম, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, শাহিদা আক্তার রিতা, সিরাজুল হক, সুলতান মাহমুদ বাবুসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম