খুলনায় নতুন এক লাখ করদাতার নিবন্ধন

খুলনা প্রতিনিধি
০৯ মে ২০১৭, ০৯:১১আপডেট : ০৯ মে ২০১৭, ০৯:১১

খুলনা ২০১৬-১৭ অর্থ বছরের মে মাসে খুলনা কর অঞ্চলে নতুন এক লাখ করদাতা ই-টিআইএন নিবন্ধন করেছেন। এছাড়া আয়কর রিটার্ন দাখিলেও এগিয়ে রয়েছে খুলনা কর অঞ্চল।

খুলনা কর অঞ্চল কার্যালয়ের তথ্য মতে, দেশের ৩১টি কর অঞ্চলে চলতি অর্থ বছরের মে মাসের শুরুতে ৮ লাখ ৬০ হাজার নতুন ই-টিআইএন নিবন্ধন করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র খুলনা কর অঞ্চলেই এক লাখ নতুন ই-টিআইএন নিবন্ধিত হয়েছে। যা দেশের অন্য কোনও কর অঞ্চলের হয়নি।

খুলনা কর কমিশনার ইকবাল হোসেন বলেন,  ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টারে উদ্যোক্তাদের ই-টিআইএন নিবন্ধন বিষয়ক প্রশিক্ষন দেওয়া, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়, খুলনা বিভাগের ১০টি জেলায় মোবাইল টিম ফর টি-আইএন (এমটিটি) কর্মসূচি, শিক্ষকদের জন্য ট্যাক্স ট্রেনিং ফর টিচার (টিটিটি) কার্যক্রম গ্রহণ করায় করদাতার সংখ্যা বেড়েছে।

খুলনা কর আপিল কমিশনার প্রশান্ত কুমার রায় বলেন, খুলনা কর অঞ্চলের সব কর্মকর্তার অক্লান্ত প্রচেষ্টায় এই সাফল্য এসেছে। এখন কর আদায়ের মানসিকতা থেকে বেরিয়ে কর আহরণ করার জন্য খুলনা কর অঞ্চল কাজ করে যাচ্ছে। করদাতারাও সেচ্ছায় তাদের আয়কর দিতে আগ্রহ প্রকাশ করছে। মানুষের মধ্যে ধারণার পরিবর্তন এসেছে।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম