ব্রাহ্মণবাড়িয়ার দাঁড়িয়াপুরে রাস্তার পাশ থেকে বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি শীর্ষ মাদক ব্যবসায়ী আনিস খোকনের বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হওয়া লাশটি শহরের কলেজ পাড়া এলাকার মাদক সম্রাট আনিস খোকনের।
নিহত আনিস খোকন শহরের কলেজ পাড়া এলাকার শীর্য মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ জেলার অন্যান্য থানায় অন্তত ১১টি মামলা রয়েছে।
তবে গুলিবিদ্ধ অবস্থায় কে বা কারা কেন তার লাশ রাস্তার পাশে ফেলে রেখে গেল এমন প্রশ্নের জবাবে কোনও ধরনের মন্তব্য রাজি হননি পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
উল্লেখ্য বৃহস্পতিবার সকালে পৌর এলাকার দাঁড়িয়াপুর সড়কের পাশে একটি লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বেলা সারে ১০টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।
/জেবি/
আরও পড়তে পারেন: ১১ লাখ টাকার জাল নোটসহ আটক এক








