সাদুল্যাপুরে শিশু ধর্ষণের মামলায় গ্রেফতার যুবক কারাগারে

গাইবান্ধা প্রতিনিধি
১২ মে ২০১৭, ০১:০৮আপডেট : ১২ মে ২০১৭, ০১:১৬

গ্রেফতার

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার হওয়া ফরিদ মিয়াকে (২৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩টার দিকে অভিযুক্তকে কারাগারে পাঠানো হয়। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বুধবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রনি কুমার দাস বলেন, ‘বুধবার দুপুরে ফরিদ মিয়া ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ফরিদ মিয়া পালিয়ে যায়।’

রনি কুমার দাস আরও বলেন, ‘এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সাদুল্যাপুর থানায় ফরিদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে ফরিদকে গ্রেফতার করা হয়।’

ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, ‘ফরিদ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের