সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকবিরোধী অভিযানে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের গুলিতে এক স্কুলছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
গুলিবিদ্ধ মঞ্জুর আলম শুভ (১৫) উপজেলার উত্তর চন্দনগাতি গ্রামের জুয়েল আকন্দের ছেলে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেনের দাবি, আসামি ছিনিয়ে নেওয়ার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে শুভর ঊরুতে গুলি লাগে। পুলিশের ওপর হামলার ঘটনায় শুভসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয় সূত্র জানায়, মাদক মামলার আসামি রমজান আলীকে ইয়াবাসহ গ্রেফতার করে আনার সময় স্বজনরা তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর চড়াও হয়। এ সময় এসআই নাজমুল গুলি ছুঁড়লে শুভ আহত হয়।
/এমএ/








