বিএনপির রাজনৈতিক অবস্থানের কোনও পরিবর্তন হয়নি: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ মে ২০১৭, ২১:০০আপডেট : ১৩ মে ২০১৭, ২১:০৯
image

দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী ইনু ‘ভিশন ২০৩০’-এর ঘোষণা দিলেও বিএনপির রাজনৈতিক অবস্থানের কোনও পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘‘যেহেতু খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামাত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনও ঘোষণা দেননি, সেহেতু ‘ভিশন ২০৩০’-তে বিএনপির কোনও রাজনৈতিক পরিবর্তন হয়নি। খালেদা জিয়া ও বিএনপি আগের জায়গাতেই আছে। বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারও বাংলাদেশের ইতিহাসকে বির্তকিত করবেন।’’
শনিবার (১৩ মে) কুষ্টিয়ার সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী ইনু।
এসময় বিএনপির ‘‘ভিশন ২০৩০’ তথ্যমন্ত্রী বলেন, ‘বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’-তে যে প্রস্তাবনা উত্থাপন করেছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ অনেক কিছুই অনুপস্থিত। তাদের ভিশনে স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ মার্চের কালো রাতের কোনও উল্লেখ নেই। বিএনপি নেত্রী সুকৌশলে এসব প্রসঙ্গ এড়িয়ে গেছেন।’’
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন-

নওগাঁয় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

ফের মা-মেয়ের লাশের ওপর দিয়েই গেল ট্রেনটি

শেবাচিম থেকে ফের ওষুধ উদ্ধার, ইনচার্জ স্টাফ নার্স আটক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের