নওগাঁয় বজ্রাঘাতে ৫ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৩ মে ২০১৭, ১৮:২১আপডেট : ১৩ মে ২০১৭, ১৮:৩০

বজ্রাঘাত নওগাঁয় পৃথক বজ্রাঘাতের ঘটনায় দুই শিক্ষার্থীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) বিকালের দিকে এসব ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ করেই কালো নওগাঁ জেলার বিভিন্ন স্থানে শুরু হওয়া ঝড়ো হাওয়া। এসময় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বিকালে সদর উপজেলার সরিজপুর গ্রামের হাসেমের ছেলে শিক্ষার্থী রফিকুল ইসলাম ও ফতেপুর গ্রামের জাহের আলীর ছেলে শিক্ষার্থী আমজাদ হোসেন আম কুড়াতে বাড়িরে পাশের একটি বাগানে গেল তারা বজ্রাঘাতে মারা যায়।
এদিকে, জেলার আত্রাই উপজেলার দর্শন গ্রামে ধান কাটার সময় রাজশাহীর বাঘা উপজেলা থেকে আসা হাতেম আলীর ছেলে রতন ও একই এলাকার আফতাবের ছেলে মিলন বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
প্রায় একই সময়ে জেলার মহাদেবপুর উপজেলার বিরগ্রামের আসাদুলের ছেলে আরাফাত ফাঁকা মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
এসব ঘটনায় এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ‘আজ (শনিবার) বিকালে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাত শুরু হয়। এসময় তিনটি পৃথক পৃথক স্থানে বজ্রাঘাতে পাঁচ জন মারা গেছেন।’
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম