সিলেটে ওসি মোস্তাফিজ হত্যা মামলার চার আসামি কারাগারে

সিলেট প্রতিনিধি
১৪ মে ২০১৭, ২২:২৭আপডেট : ১৪ মে ২০১৭, ২২:৩৬

কারাগার

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় ৫নং গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ কয়ছরসহ চার আসামির জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (১৪ মে) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলী-১) আদালতের বিচারক মো: নজরুল ইসলাম এ আদেশ দেন। আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শাহাদিল আহমদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সৈয়দ কয়ছর কারাগারে পাঠানো অপর তিন আসামি হলেন- মজনু মিয়ার পুত্র কিবরিয়া (৩৮), বদর উদ্দিনের পুত্র ইসলাম উদ্দিন (৩২) ও মাহমুদের পুত্র আব্দুল হামিদ (৩৩)।

জিআরও শাহাদিল আহমদ জানান, আইনজীবীর মাধ্যমে চার আসামি জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে চার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম