গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাস বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলা সদরের দক্ষিণ বাসস্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসএসপি) রেজিনুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে গাইবান্ধাগামী জাহান পরিবহনের যাত্রীবাহী বাসের চালক পলাশবাড়ীর দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ২০ জন আহত হন।
এসএসপি রেজিনুর রহমান জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে ৩ জনের অবস্থা কিছুটা আশংকাজনক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা জানাতে পারননি তিনি।
/এমএ/








