হামলার অভিযোগে খাগড়াছড়ির পৌরমেয়রসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০১:১৯আপডেট : ১৭ মে ২০১৭, ০১:২৯

খাগড়াছড়ি

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক তারেক আজিজের ওপর হামলার অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) বিকালে তারেক আজিজের বাবা সৈয়দ আহমেদ এ মামলা দায়ের করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তারেক মো. আবদুল হান্নান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত রবিবার বিকালে মেয়র রফিকুল আলমের নির্দেশে একদল দুর্বৃত্ত তার ছেলে তারেক আজিজের ওপর হামলা চালায়। তারেক আজিজ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আলকাছ আল-মামুন বলেন, ‘ব্যক্তিগত রেষারেষি থেকে তারেক আজিজের ওপর হামলা হয়েছে।’ এ বিষয়ে তিনি আর কিছু বলতে চাননি।

ওসি আবু তারেক মো. আবদুল হান্নান বলেন, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মেয়র মো. রফিকুল আলম বলেন, ‘তারেক আজিজ ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা নিয়ে সৃষ্ট কোন্দলে হামলার শিকার হয়ে তিনি আহত হয়েছেন। এখানে আমি বা আমার লোকজন জড়িত নয়।

তিনি আরও বলেন, ‘হয়রানি করার জন্য কতিপয় আওয়ামী লীগ নেতাই মূলত আমার নাম জড়িয়ে মামলাটি করিয়েছেন।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম