স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণকারী ২৫ বনদস্যুর জামিন

বাগেরহাট প্রতিনিধি
১৭ মে ২০১৭, ০৪:২৪আপডেট : ১৭ মে ২০১৭, ০৫:০১

বাগেরহাট

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবনের বনদস্যু আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৬ মে) দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলুল হক তাদের জামিন মঞ্জুর করেন।

দস্যুতা ও অস্ত্র মামলায় কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- বনদস্যু আলিফ বাহিনীর প্রধান মো. আলিফ মোল্লা ওরফে দয়াল (৪২), মো. রেজাউল ইসলাম শেখ ওরফে ছোট (২৮), মো. সফিনুর রহমান সফি (২০), মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আবদুল্লাহ (৪০), মো. হযরত আলী (৩৮), মো. শাহিনুর আলম ওরফে শাহিন (২৯), মো. জামির আলী জামু (৪৬), মো. আলামিন মোল্লা (৩৫), মো. তাইজেল ওরফে বড় ভাই (২৭), মো. সিরাজুল ইসলাম ওরফে সুমন (৪১), মো. আলমগীর গাজী (২৬),মো. কামাল শেখ (৩৮), মো. হোসেন আলী শেখ ওরফে ভাগ্নে (২৮), মো. সেলিম মোড়ল (৩৯), মো. হযরত আলী গাইন ওরফে আগুল কাটা হযরত (৩৯), মো. পিয়ার আলী (৩৭), মো. লিটন বিশ্বাস ওরফে দেওয়ান (৩২), মো. হাবিবুর রহমান ওরফে বাছা (২৭) ও মো. এনামুল গাজী ওরফে এনা (৩৫)।

কবিরাজ বাহিনীর কারাগার থেকে ছাড়া পাওয়া আসামিরা হলেন- মো. ইউনুস আলী ওরফে কবিরাজ ওরফে লাদেন (৩৮), মো. নাজিম শেখ (৪৮), মো. আফতাব উদ্দিন ফকির ওরফে বেয়াই (৩৩), মো. আবু শেখ (৪৬), মো. সেলিম হাওলাদার (৩০), মো. আশরাফ হোসেম ওরফে রাজু (৩৭)।

উল্লেখ্য, ২৯ এপ্রিল পটুয়াখালীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৩১টি অস্ত্র ও একহাজার ১১০ রাউন্ড গুলি জমা দেন আলিফ ও কবিরাজ বাহিনীর এই ২৫ সদস্য। একইদিন বিকালে র‌্যাব-৮ এর ডিএডি মো. আমজাদ হোসেন বাদী হয়ে দস্যুতা ও অস্ত্র আইনে আলিফ ও কবিরাজ বাহিনীর ২৫ সদস্যের বিরুদ্ধে শরনখোলা থানায় মামলা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক