গোপালগঞ্জ পৌরসভার প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সহায়তার জন্য ‘শহরবাসীর জন্য ন্যায়বিচারের সুযোগ সৃষ্টি’ নামে একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রকল্পটির উদ্বোধন করেন মেয়র কাজী লেয়াকত আলি লিকু।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, গোপালগঞ্জ পৌরসভা ও মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়িত হবে। পৌর এলাকার দুঃস্থ ও অসহায়, বিশেষ করে নারী ও শিশুদের আইনগত অধিকার প্রতিষ্ঠাই হবে এ প্রকল্পের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদারীপুর রিগ্যাল এইড অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বকারী অ্যাডভোকেট খান মো. শহীদ।
আরও পড়ুন-
সেলিমের বাড়ির পেছন থেকে ৫টি বোমা উদ্ধার
ঝিনাইদহের দুই জঙ্গি আস্তানায় অভিযান স্থগিত
/টিআর/








