‘আ.লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ মে ২০১৭, ২১:১৪আপডেট : ১৯ মে ২০১৭, ২১:২৫

ঠাকুরগাঁও বিএনপির কার্যালয়ে দলের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ পুরনো রাজনৈতিক দল। এই দল মুক্তিযুদ্ধের সময় সবার সামনে ছিল। আর এই দলের হাতেই আজ মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে।’

শুক্রবার (১৯ মে) বিকালে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত দলের জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচনে যাওয়ার পক্ষে। তবে তার জন্য সহায়ক সরকার লাগবে। খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। এমন নির্বাচনে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে না।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে দলীয় সরকারের অধীনে নির্বাচন ফিরিয়ে এনেছিল। আর সেটা করে তারা ২০১৪ সালের ৫ জানুয়ারি। একতরফা ওই নির্বাচনে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী করে তারা সরকার গঠন করে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ইতিবাচক রাজনীতি করতে চায়। অতীতের সকল জড়তা, গ্লানি ধুয়ে মুছে আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে রাজনীতি করতে চায়। সে কারণে দেশের মানুষের জন্য খালেদা জিয়া ভিশন-২০৩০ ঘোষণা করেছেন।’

এসময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম