শুক্রবার ফার্মেসি বন্ধ: ফেনীতে রোগীদের দুর্ভোগ

ফেনী প্রতিনিধি
২০ মে ২০১৭, ১৫:৪৯আপডেট : ২০ মে ২০১৭, ১৫:৪৯

ফেনীতে শুক্রবার বন্ধ থাকে বেশির ভাগ ফার্মেসি ফেনীতে প্রায় অর্থশত ক্লিনিক আছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জেলার বাইরের থেকে প্রায় চার শতাধিক অতিথি ডাক্তার চেম্বার করেন এসব ক্লিনিকে। ফেনীসহ আশপাশের জেলার হাজারো রোগীর তাদের কাছে যান চিকিৎসা নিতে। তবে শুক্রবার বেশিরভাগ ফার্মেসি বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের।
রোগী অনুপাতে ফার্মেসি খোলা না থাকায় স্লিপ নিয়ে  দোকানে দোকানে দৌড়াতে দেখা যায় অনেককেই। আবার একই ফার্মেসিতে সব ধরনের ওষুধ পাওয়া না যাওয়ায় হয়রানিতে পড়তে হয় ক্রেতাদের। শুক্রবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,ফার্মেসি খোলা হাতেগোনা কয়েকটি। প্রায় সবকটি ফার্মেসিতেই ক্রেতাদের দীর্ঘ লাইন।  ওষুধের স্লিপসহ তারা দাঁড়িয়ে রয়েছেন ঘন্টার পর ঘন্টা। দীর্ঘ সময় অপেক্ষার পর কোনও কোনও ওষুধ খুঁজে না পাওয়ায় আরেক ফার্মেসিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কাউকে কাউকে।  এতে নারী, শিশু ও বয়স্ক রোগীরা বেশি ভোগান্তিতে পড়েন। ফার্মেসিতে ক্রেতাদের ভিড়

খাগড়াছড়ি এলাকা থেকে আসা রোগীর স্বজন আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফামের্সিতে সিরিয়াল দিয়ে অপেক্ষা করতে হয়ে প্রায় এক ঘণ্টা। এর আগে ডাক্তারের সাক্ষাৎ পেতে সময় গেছে তিন ঘণ্টা । পরীক্ষা-নীরিক্ষা করতে আরও ১ ঘন্টা সময় চলে গেছে। এর মধ্যে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের স্লিপ নিয়ে টানাটানি এবং স্লিপের ছবি ওঠানোর জন্য যে হয়রানি তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি রোগী ও তাদের স্বজনদের এমন অভিযোগের কথা  স্বীকার করে জানায়, শুক্রবার ছুটি কাটাতে চান বেশির ভাগ কর্মচারী। ফার্মেসি খোলা রাখার ইচ্ছা থাকলেও পারেন না মালিকরা। ফলে সিদ্ধান্ত অনুযায়ী সীমিত সংখ্যক ফার্মেসিই খোলা রাখা হয়।  ফার্মেসিতে ক্রেতাদের ভিড়

ফার্মেসি মালিকেরা জানান, শহরের ১০৮টি ফার্মেসি ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আওতাভুক্ত রয়েছে। এই ফার্মেসিগুলো এসএসকে রোডের পুলিশ ফাঁড়ি থেকে ট্রাংক রোড, রাজবাড়ী গেট ও গার্লস্ হাই স্কুল পর্যন্ত এলাকায়। এর মধ্যে প্রতি সপ্তাহে পালাক্রমে ২৭টি করে ফার্মেসি শুক্রবার খোলা থাকে। বিভিন্ন সড়কে সমিতির উপ-কমিটি থাকায় একই নিয়মে চলে।

ফেনী জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি নাছির উদ্দিন মিলন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সমিতির পক্ষ থেকে আমরা প্রতি মাসে দুই শুক্রবার দোকান খোলা রাখতে চেয়েছি। কিন্তু কর্মচারীরা একমত না হওয়ায় মালিকেরা দোকান খুলতে পারছেন না। শিগগিরই সমিতির  বৈঠকে এই ব্যাপারে কোনও সমাধান বের করা যায় কিনা তা আলোচনা করা হবে।’

/এসএস/এফএস/  

আরও পড়ুন-

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

ধর্ষণে সহযোগিতার প্রমাণ পেলে রেইনট্রি কর্তৃপক্ষের বিরুদ্ধেও ব্যবস্থা 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম