বাবার মামলায় অভিনেতা যুবরাজ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ০৯:৪৯আপডেট : ২৪ মে ২০১৭, ০৯:৪৯

গ্রেফতার গাজীপুরের শ্রীপুরে বাবার দায়ের করা মামলায় চিত্রনায়ক মাহফুজুর রহমান যুবরাজ (৩২) ও তার দুই সহযোগীকে গ্রেফতারর করেছে পুলিশ। তিনি উপজেলার মাইজপাড়া গ্রামের আবু সাহিদের ছেলে। বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

যুবরাজের সহযোগীরা হলো- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার হাইলজুর এলাকার হাবিবুর রহমান হাবিব ও শরীয়তপুরের জাজিরা উপজেলার সিদ্দিকুর রহমান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ‘অভিনেতা যুবরাজ গত কয়েক বছরে তার বাবার কাছ থেকে ব্যাক্তিগত কাজের কথা বলে ৮০ লাখ টাকা নেন। মঙ্গলবার দুপুরে আরও ৫০ লাখ টাকা দাবি করলে তার বাবা সাহিদ তা দিতে অপরাগতা প্রকাশ করেন। ওইদিন দুপুরে যুবরাজ সহযোগীদের নিয়ে তার বাবাকে ঘরে আটকে রেখে মারধোর করেন। পরে এলাকাবাসী তার বাবাকে উদ্ধার করেন। এ সময় যুবরাজ এবং তার সহযোগীদের গণপিটুনি দিয়ে বরমী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। রাতে তাদের পুলিশে সোপর্দ করে হামলা ও মারধরের একটি মামলা দায়ের করেন যুবরাজের বাবা সহিদ।’

এ বিষয়ে মাহফুজুর রহমান যুবরাজ বলেন, ‘আমরা এক ভাই ও এক বোন। বাবা আমার বোনকে অতিরিক্ত অর্থ দিয়ে আমাকে বঞ্চিত করেছে। আমি জমি বিক্রি করতে গেলে বাবা কিছু লোকের পরামর্শে আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম