কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফিসে চুরি

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৬ মে ২০১৭, ০০:০১আপডেট : ২৬ মে ২০১৭, ০০:১৩

চুরির পর প্রয়োজনীয় কাগজপত্র ও জিনিসপত্র তছনছ করে রেখে যায় চোরেরা

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ মে) আখড়া বাজারের শিকদার বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। কার্যালয় থেকে তিনটি ল্যাপটপ, একটি এইচডি ভিডিও ক্যামেরা, দুইটি মাইক্রোফোন, মডেম ও কয়েকটি পেনড্রাইভসহ মূল্যবান জিনিসপত্রসহ চোরেরা নিয়ে গেছে বলে দাবি করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। কিশোগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে সাংবাদিকরা কাজ শেষে অফিসে তালা দিয়ে বাইরে যান। সন্ধ্যার দিকে তারা অফিসে এসে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পান। একটু পরেই বুঝতে পারেন, চোরেরা অফিসের দরজার তালার হ্যাজবোল্ট ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মাছরাঙা টিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা, রাইজিংবিডি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী এবং ডিবিসি নিউজ-এর জেলা প্রতিনিধি মো. শরীফুল আলমের টেবিলে থাকা তিনটি মূল্যবান ল্যাপটপ, একটি এইচডি ভিডিও ক্যামেরা, দুইটি হাই-সেনসেটিভ মাইক্রোফোন, মডেম, কয়েকটি পেনড্রাইভসহ প্রয়োজনীয় আরও নানান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এছাড়া চোরেরা এটিএন নিউজ ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শফিক আদনানের টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তছনছ করে রেখে যায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক বলেন, ‘দিনে-দুপুরে এভাবে সাংবাদিকদের অফিসে চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটা মোটেই মেনে নেওয়ার মত নয়। আমরা চোরদের দ্রুত আটকের দাবি জানাই।’ এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজয় রায় খোকা।

খবর পেয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর- সার্কেল) মো. মাসুদ আনোয়ার, ওসি খোন্দকার শওকত জাহান ও পরিদর্শক (তদন্ত) মুর্শেদ জামান (বিপিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি খোন্দকার শওকত জাহান বলেন, ‘চোরদের ধরতে এবং মালামাল উদ্ধার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম