‘বেকারত্ব নিরসনে কারিগরি শিক্ষার বিকল্প নেই’

ঝালকাঠি প্রতিনিধি
২৬ মে ২০১৭, ১৮:০০আপডেট : ২৬ মে ২০১৭, ১৮:০৮

ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন আমির হোসেন আমু

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘কারিগরি শিক্ষার প্রসারে দেশের উন্নয়নে গতি আসে। আর উন্নয়নের ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে এই শিক্ষা সহায়ক ভূমিকা পালন করে। দেশের বেকারত্ব দূর করার ক্ষেত্রে তো এর বিকল্পই নেই।’

শুক্রবার (২৬ মে) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৭’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আমির হোসেন আমু বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দেশ আজ অনেক দূর এগিয়েছে। দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের উন্নতি আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. হামিদুল হক, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম হারুন অর রশীদ ও শিক্ষার্থী প্রত্যয় সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহ-সভাপতি শামসুল হক আক্কাস, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, পিপি আব্দুল মান্নান রসুল, চেম্বার অব কমার্সের সভাপতি মাহাবুব হোসেনসহ অনেকেই।

এর আগে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত মেলা মোট ২০টি স্টল অংশ নিয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক