কক্সবাজারে মিনি ট্রাকের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১১:০৮আপডেট : ২৮ মে ২০১৭, ১১:২২

সড়ক দুর্ঘটনা

কক্সবাজার সদর উপজেলায় মিনি ট্রাকের ধাক্কায় ডিপজল (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে জালালাবাদ ইউনিয়নের চৌফলদন্ডী সড়কের শুক্কুরের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশু জালালাবাদ ইউনিয়নের মোহাম্মদ কায়ছারের ছেলে।

পুলিশ জানায়, আজ (রবিবার) সকালে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কায়ছারের বাড়িতে ঢুকে পড়ে। এসময় ওই শিশু ঘটনাস্থলেই নিহত হয়।

ওসি মোহাম্মদ কাইরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মিনি ট্রাকটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে নিহত শিশুর লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম