আবারও মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন এমপি জগলুল

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২৮ মে ২০১৭, ১৪:০০আপডেট : ২৮ মে ২০১৭, ১৪:০৬

মাথায় মাটির ঝুড়ি নিয়ে হাঁটছেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার

আবারও সাধারণ শ্রমিকের মত বাঁধ সংস্কারের কাজে অংশ নিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শনিবার (২৭ মে) সকালে শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলঘেঁষা আইলায় বিধ্বস্ত উপকূলীয় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর দুর্গাবাটি গ্রামের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কাজে মাটির ঝুড়ি মাথায় তুলে নিতে দেখা যায় তাকে।

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ ভাঙনের খবর শুনে শনিবার সকালেই এসএম জগলুল হায়দার সেখানে উপস্থিত হন। এরপর লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে, কোমর ও মাথায় গামছা বেঁধে মাটি ফেলার কাজ শুরু করেন। শুধু তাই নয়, কাজের বিরতিতে তিনি শ্রমিকদের সঙ্গে মাটিতে বসে পিঁয়াজ, কাঁচা মরিচ ও আম দিয়ে পান্তাভাতও খান।

কিছুদিন আগেও জগলুল হায়দারকে দ্বীপ ইউনিয়নের বেড়িবাঁধ সংস্কার করতে দেখা যায়।

এসএম জগলুল হায়দার মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে মিশে বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশ নিয়েছি। এতে সাধারণ মানুষের কষ্টটা বুঝেছি। আর আমি কাজ করায় তারাও উৎসাহিত হয়েছেন। এখন আমার দেখাদেখি অনেক জনপ্রতিনিধিই মাঠে নেমে কাজ করেন, এটা দেখে সত্যিই খুব ভালো লাগে।’

বেড়িবাঁধে মাটি ফেলে সেদিকে তাকিয়ে রয়েছেন  এমপি জগলুল

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তাবায়ন করতে হলে সবাইকে একসঙ্গেই কাজ করতে হবে। আমি কাজ করলে শ্রমিকের মধ্যে কাজের গতি বাড়বে। এছাড়া অনেক সময় সরকারি হিসাবে ফান্ড আসতে দেরি হয়। জনপ্রতিনিধি হয়ে আমি কাজ করলে সেটিও তাড়াতাড়ি আসবে।’

তিনি বলেন, ‘এবার মধুমাস এতিম শিশুদের সঙ্গে পালন করেছি। এসবের মধ্যে অন্যরকম আনন্দ রয়েছে। আমি সাধারণ মানুষের কাতারে দাঁড়াতে চাই, তাদের বন্ধু হতে চাই।’

শ্রমিকদের সঙ্গে বসে পান্তাভাত খাচ্ছেন এমপি জগলুল

শ্রমিকরা জানান, সংসদ সদস্য তাদের সঙ্গে কাজ করায় তারা আনন্দ পান। একজন সংসদ সদস্য তাদের সঙ্গে এভাবে কাজ করবেন এটা তারা কখনও ভাবেননি।

তারা আরও জানান, জনপ্রতিনিধিরা যদি এভাবে দেশের প্রতিটি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কাজ করেন, তবে দেশের অনেক কিছুই পাল্টে যাবে।

/এমএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম