চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্যাথলজি মালিক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
৩০ মে ২০১৭, ০৬:১৫আপডেট : ৩০ মে ২০১৭, ০৬:১৬

বরিশাল বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিমুল চন্দ্র দাশের ওপর হামলায় ঘটনায় প্যাথলজির মালিক সোহেল সরদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে স্থানীয় শাপলা প্যাথলজি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

এ ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. কবীর হাসান বলেন, সন্ত্রাসীদের কাছে এখানকার চিকিৎসকরা জিম্মি হয়ে পড়েছেন। এক সপ্তাহ আগে সোহেল সরদারের হাতে গাইনি কনসালটেন্ট ডা. বিপুল বিশ্বাস লাঞ্ছিত হয়েছেন। সে প্রায়ই চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার এবং নানাভাবে হয়রানি করে আসছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির জানান, মামলার প্রধান আসামি সোহেল সরদারকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের মৃত সোবাহান সরদারের পুত্র মো. মালেক সরদার (৫৫) চিকিৎসার জন্য তার ভাঙ্গা হাত নিয়ে হাসপাতালে আসেন। এ সময় ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক শিমুল তাকে কবজির জয়েন্ট-এর এক্স-রে করতে বলেন।

রোগী মো. মালেক এক্স-রে করতে হাসপাতাল চত্বরে শাপলা প্যাথলজিতে যান। কিছুক্ষণ পর সেখান থেকে রিপোর্ট নিয়ে চিকিৎসকের কাছে ফিরে যান।

চিকিৎসক শিমুল দাস জানান, রোগীকে হাতের কবজি ভাঙ্গায় জয়েন্টে এক্স-রে করতে বলা হয়েছে, কিন্তু প্যাথলজি কর্তৃপক্ষ তা না করে হাতের আঙ্গুলের আংশিক এক্স-রে করে দেন। বিষয়টি জানালে রোগী পুনরায় শাপলা প্যাথলজির মালিক সোহেল সরদারকে (৩৫) গিয়ে বলেন। এ সময় সোহেল রোগীকে এটাই সঠিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। রোগী এ রিপোর্ট মেনে নিতে না চাইলে সোহেল সরদার ও তার কর্মচারীরা রোগীকে মারধর করেন। এরপর রাত ৯টার দিকে শাপলা প্যাথলজির মালিক সোহেল সরদার আমার অফিস কক্ষে এসে তার প্যাথলজিতে করা এক্স-রে রিপোর্টকে কেন সঠিক নয় বলা হয়েছে-সেটা জানতে চান। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সোহেল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। এর জের ধরে কিছুক্ষণ পর সোহেল সরদারের শ্যালক ও তার শাপলা প্যাথলজির কর্মচারী শাহিন সিকদার (২৭) অফিস কক্ষে ঢুকেই আমাকে অতর্কিতভাবে চড়থাপ্পর দিতে থাকে। এ সময় আমি পড়ে গেলে হামলাকারীরা আমাকে বেদম মারধর করে। একপর্যায়ে আমার চোখ থেকে চশমা খুলে নিয়ে মাটিতে ফেলে পা দিয়ে পিসে গুঁড়িয়ে দেয় এবং হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় চিকিৎসক শিমুল চন্দ্র দাস বাদি হয়ে গৌরনদী থানায় সোমবার একটি মামলা দায়ের করেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক