রাজশাহী বোর্ডে ৪৭০ শিক্ষার্থীর ফল পরিবর্তন

রাজশাহী প্রতিনিধি
৩১ মে ২০১৭, ০৪:০০আপডেট : ৩১ মে ২০১৭, ০৪:০৪

রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৪৭০ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর হার মোট আবেদনের এক দশমিক ২৩ শতাংশ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তরুণ কুমার সরকার এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ মে) তরুণ কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়। গত তিন বছরের মধ্যে এবছরই পুনঃনিরীক্ষণের হার কম হয়েছে। বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে ফলফল পাওয়া যাচ্ছে।

তরুণ কুমার সরকার জানান, উত্তরপত্র পুনঃনিরীক্ষণে রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪৬ জন। আর অন্য জিপিএ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬২ জন। এছাড়া অন্যান্য ফল পরিবর্তন হয়েছে ৩৬২ জনের। বিভিন্ন গ্রেড পয়েন্ট অর্জন করে খাতা পুনঃনিরীক্ষণে জিপিএ পরিবর্তন করেছে।

তিনি জানান, এসএসসির ফল প্রকাশ হয় ৪ মে। পরদিন থেকে ১১ মে রাত ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট আবেদন করেছিল ৩৮ হাজার ২ জন শিক্ষার্থী।

তরুণ কুমার আরও জানান, আবেদনকারীর তুলনায় ফলাফল বদলে যাওয়ার ঘটনা খুবই কম। দক্ষ শিক্ষক দিয়ে খাতা পুনঃনিরীক্ষণে সূক্ষ্ম থেকে অতিসূক্ষ্ম ত্রুটিতে নম্বর পরিবর্তন হয়েছে। গভীরভাবে খাতা মূল্যায়নে এই সূক্ষ্ম পরিবর্তন এসেছে।

তিনি জানান, পরিবর্তিত ফলাফলের সংখ্যা কীভাবে আরও কমিয়ে নিয়ে আসা যায়, এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। ফলাফলের এমন পরিবর্তন যেন না আসে, সে ব্যাপারেও পরীক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হবে।

এবারের এসএসসি ও সমমানের ফলাফলে দেশের সাধারণ ৮ শিক্ষাবোর্ডের মধ্যে পাসে হারের দিক থেকে এবার দেশসেরা হয় রাজশাহী বোর্ড। এই শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম