বেরোবিতে ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ

রংপুর প্রতিনিধি
৩১ মে ২০১৭, ০৯:৫৯আপডেট : ৩১ মে ২০১৭, ০৯:৫৯

বেরোবিতে ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করায় গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা কর্মীরা। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কুশপুত্তলিকা দাহ করা হয়। একই সঙ্গে ইমরান এইচ সরকারকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাত পৌনে এগারটার দিকে ছাত্রলীগের নেতা কর্মীরা ডা. ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন ছাত্রলীগের নেতা কর্মীরা। সেখানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া, সাধারণ সম্পাদক নবেল শেখ প্রমুখ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হাইকোর্টে গ্রীক দেবীর ভাস্কর্য অপসারণকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেছেন। এর মাধ্যমে প্রধানমন্ত্রীকে হেয় করা হয়েছে। এর আগেও ইমরান এইচ সরকার বিভিন্ন সময় অনেক বিষয়ে আশালীন মন্তব্য করেছেন। এবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আশালীন উক্তি করায় ছাত্রলীগ কোনও অবস্থাতেই এটা মেনে নিতে পারেনা। সমাবেশ শেষে ডা. ইমরান এইচ সরকারের কুশপুত্তলিকা দাহ করা হয়।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম