খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ১, আহত ২

খুলনা প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০৯:২৫আপডেট : ০১ জুন ২০১৭, ০৯:২৫

বিদ্যুৎস্পৃষ্ট খুলনার খালিশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাবু (২৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে। এ সময় রাশেদ (২২) ও রাজু (২৭) নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালিশপুরের ট্যাংক লরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির তৈয়েমুর ইলি এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ঝড়ে আমিন গ্যাস কোম্পানির একটি সাইন বোর্ড ভেঙে যায়। এতে বোর্ডের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়। পরে সেখানের একটি দোকানের বোর্ডে বিদ্যুৎসংযোগ দিতে ট্যাংক লরী সমিতি ভবনের ছাদে ওঠে বাবু ও রাশেদ নামের দুই যুবক। এ সময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল। তারা বোর্ডটি বৈদ্যুতিক তার সংযোগ দেওয়ার সময় নিজেরাই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে ছুটে যায় রাজু নামের আরেক যুবক। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্যরা ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ট্রাক চালক মো. বাবু। সে কাশিপুর এলাকার মৃত কওসার আলীর ছেলে।

পদ্মা মেঘনা যমুনা ট্যাংক লরী শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কালু বলেন, ‘বাবু ও রাশেদ কেন সমিতি ভবনের ছাদে গিয়েছিল তা এখনও জানা যায়নি।’ 

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম